হ্যাপি নিউ ইয়ার অফার — সব প্ল্যানে ৩০% ছাড় অফারটি নিন →

টিউটোরিয়াল ও গাইড

শুরু থেকে প্রথম অর্ডার পর্যন্ত — প্রতিটি কাজের ছোট ও সহজ গাইড। কোনো ধাপে আটকে গেলে আমরা আছি।

১. প্লাগইন ইনস্টল ও লাইসেন্স

  • আমার অ্যাকাউন্ট থেকে প্লাগইন ডাউনলোড করুন — এতে আপনার API কী আগে থেকেই বসানো থাকে
  • WordPress → Plugins → Add New → Upload Plugin → zip ফাইল দিন → Install → Activate
  • Landing Pages → Settings-এ লাইসেন্স সবুজ "Connected" দেখালে কাজ শেষ

২. প্রথম ফানেল তৈরি

  • Landing Pages → Templates থেকে ক্যাটাগরি বা সার্চ দিয়ে টেমপ্লেট বেছে Import চাপুন
  • Landing, Checkout ও Thank you — তিনটি পেজসহ ফানেল তৈরি হবে
  • Checkout ধাপে আপনার WooCommerce প্রোডাক্ট যোগ করুন, প্রয়োজনে ছাড় দিন

৩. Bangla Builder দিয়ে পেজ সাজানো

  • ফানেল থেকে Edit with Bangla Builder চাপুন
  • লেখায় ক্লিক করে বদলান, ছবিতে ক্লিক করে মিডিয়া লাইব্রেরি থেকে বেছে নিন বা ড্র্যাগ করে আপলোড করুন
  • সেকশন সরান, লুকান বা কপি করুন; Design ট্যাবে রং ও স্টাইল বদলান
  • Save চাপলে নতুন ভার্সন জমা থাকে — History থেকে যেকোনো সময় আগের অবস্থায় ফেরা যায়

৪. পেমেন্ট ও ডেলিভারি চার্জ

  • WooCommerce → Settings → Payments: Cash on delivery ও প্রয়োজনীয় গেটওয়ে চালু করুন
  • WooCommerce → Settings → Shipping: "Inside Dhaka" (Dhaka) ও "Outside Dhaka" (Bangladesh) জোনে Flat rate দিন
  • বিস্তারিত: ডকুমেন্টেশন

৫. লাইভ করা ও অর্ডার ম্যানেজ

  • ফানেল Publish করে ল্যান্ডিং পেজের লিংক ফেসবুক বিজ্ঞাপনে দিন
  • অর্ডার আসবে WooCommerce → Orders-এ, আর অসম্পূর্ণ অর্ডার Landing Pages → Order protection-এ
  • ভুয়া অর্ডারকারীর নম্বর বা IP এক ক্লিকে ব্লক করুন

সাহায্য দরকার?

হোয়াটসঅ্যাপ-এ স্ক্রিনশটসহ জানান — প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলায় সাপোর্ট দেওয়া হয়। প্রয়োজনে স্ক্রিন শেয়ার করে সেটআপ করে দেওয়া হয়।

সর্বশেষ হালনাগাদ: ২০২৬