কীভাবে কাজ করে
কোডিং বা ডিজাইনার ছাড়াই প্রথম অর্ডার নেওয়া পর্যন্ত পুরো পথ — মাত্র ৫টি ধাপে, সাধারণত ১০–১৫ মিনিটে।
১. প্ল্যান বেছে নিন
প্রাইসিং থেকে স্টার্টার, প্রো বা এজেন্সি প্ল্যান (মাসিক বা বাৎসরিক) বেছে বিকাশ, নগদ বা রকেটে পেমেন্ট করুন। পেমেন্ট যাচাই হলেই ইমেইলে API কী ও প্লাগইন ডাউনলোড লিংক চলে যাবে — আমার অ্যাকাউন্টেও সব পাবেন।
২. প্লাগইন ইনস্টল করুন
WordPress → Plugins → Add New → Upload Plugin থেকে ডাউনলোড করা zip ফাইল দিন ও Activate করুন। আপনার কপিতে API কী আগে থেকেই বসানো থাকে, তাই লাইসেন্স সাথে সাথে চালু হয়ে যায়।
৩. টেমপ্লেট বেছে ইমপোর্ট করুন
১০০+ টেমপ্লেট থেকে আপনার প্রোডাক্টের সাথে মিলে এমন একটি বেছে Import চাপুন। ল্যান্ডিং, চেকআউট ও থ্যাংক ইউ — তিনটি পেজসহ পুরো সেলস ফানেল তৈরি হয়ে যাবে। সব টেমপ্লেট দেখুন
৪. নিজের মতো সাজান
Bangla Builder দিয়ে পেজের উপরেই লেখা, দাম, ছবি ও রং বদলান। চেকআউটে আপনার WooCommerce প্রোডাক্ট যোগ করুন — পেমেন্ট মেথড ও ঢাকার ভিতরে-বাইরে ডেলিভারি চার্জ WooCommerce থেকেই আসবে।
৫. লাইভ করে অর্ডার নিন
ফানেল Publish করে ল্যান্ডিং পেজের লিংক ফেসবুক বিজ্ঞাপনে দিন। অর্ডার সরাসরি WooCommerce-এ আসবে, অসম্পূর্ণ অর্ডার আলাদা তালিকায় থাকবে, আর ভুয়া অর্ডারকারীর নম্বর বা IP এক ক্লিকে ব্লক করতে পারবেন।
সাহায্য লাগলে
প্রতিটি ধাপের বিস্তারিত ডকুমেন্টেশনে আছে। কোথাও আটকে গেলে হোয়াটসঅ্যাপ-এ জানান — আমরা বাংলায় সাহায্য করব।
সর্বশেষ হালনাগাদ: ২০২৬