হ্যাপি নিউ ইয়ার অফার — সব প্ল্যানে ৩০% ছাড় অফারটি নিন →

ডকুমেন্টেশন ও সেটআপ গাইড

৯টি ধাপে আপনার প্রথম ল্যান্ডিং পেজ লাইভ করুন — পেমেন্ট, ডেলিভারি চার্জ আর অর্ডার প্রটেকশনসহ।

১. প্ল্যান কিনুন

প্রাইসিং থেকে প্ল্যান বেছে বিকাশ/নগদ/রকেটে পেমেন্ট করে ট্রানজেকশন আইডি দিন। পেমেন্ট যাচাই হলে ইমেইলে API কী ও প্লাগইন ডাউনলোড লিংক পাবেন — আমার অ্যাকাউন্টেও পাবেন।

২. প্লাগইন ইনস্টল

WordPress → Plugins → Add New → Upload Plugin → ডাউনলোড করা zip ফাইল দিন → Install → Activate। WooCommerce চালু থাকতে হবে।

৩. লাইসেন্স অ্যাক্টিভেশন

WordPress-এ Bangla Landing Page → Settings-এ API কী বসিয়ে Activate চাপুন। আপনার ডাউনলোড করা প্লাগইনে কী আগে থেকেই বসানো থাকে।

৪. টেমপ্লেট ইমপোর্ট ও প্রোডাক্ট

Templates থেকে পছন্দের টেমপ্লেট Import করুন — Landing, Checkout ও Thank you পেজসহ একটি ফানেল তৈরি হবে। Checkout ধাপে WooCommerce প্রোডাক্ট সার্চ করে যোগ করুন, দরকার হলে ডিসকাউন্ট দিন।

৫. পেমেন্ট মেথড (WooCommerce)

WordPress → WooCommerce → Settings → Payments-এ যে মেথডগুলো চালু করবেন, অর্ডার ফর্মে সেগুলোই দেখাবে।

  • ক্যাশ অন ডেলিভারির জন্য Cash on delivery চালু করুন
  • বিকাশ/নগদ/SSLCommerz-এর জন্য তাদের WooCommerce গেটওয়ে প্লাগইন ইনস্টল করে চালু করুন — ক্রেতা পেমেন্ট শেষে আপনার থ্যাংক ইউ পেজে ফিরে আসবে
  • কোনো ফানেলে নির্দিষ্ট মেথড বন্ধ রাখতে চাইলে: ফানেল → Order form → মেথডের পাশের সুইচ
  • কোনো মেথড চালু না থাকলে প্লাগইন সতর্কবার্তা আর ঠিক করার গাইড দেখাবে

৬. ডেলিভারি চার্জ (WooCommerce Shipping)

WooCommerce → Settings → Shipping → Add zone:

  • জোন ১: নাম Inside Dhaka, Zone regions: Dhaka → Add shipping method → Flat rate → খরচ যেমন ৬০
  • জোন ২: নাম Outside Dhaka, Zone regions: Bangladesh → Flat rate → খরচ যেমন ১২০
  • প্রোডাক্টের Shipping class বা Free shipping নিয়মও কাজ করবে; ডিজিটাল (Virtual) প্রোডাক্টে চার্জ লাগে না
  • ফানেলের চেকলিস্টে দেখবেন চার্জ ঠিকমতো আসছে কি না

৭. Bangla Builder দিয়ে এডিট

ফানেল → Edit with Bangla Builder (বা পেজ খুলে উপরের অ্যাডমিন বারে)।

  • যেকোনো লেখায় ক্লিক করে বদলান
  • ছবিতে ক্লিক → মিডিয়া লাইব্রেরি থেকে বেছে নিন, আপলোড করুন বা ড্র্যাগ করে ছেড়ে দিন
  • সেকশন উপরে-নিচে সরান, কপি বা হাইড করুন; রং ও ডিজাইন স্টাইল বদলান
  • মোবাইল/ট্যাবলেট/ডেস্কটপ প্রিভিউ, Undo/Redo — আর History থেকে যেকোনো আগের ভার্সন রিস্টোর

৮. অর্ডার প্রটেকশন

প্লাগইন → Order protection:

  • ইনকমপ্লিট অর্ডার — ফর্মে নম্বর লিখে অর্ডার না করা ক্রেতাদের তালিকা; কল করুন বা এক ক্লিকে অর্ডার বানান
  • নম্বর ও IP ব্লক — যেমন 103.25.* বা 103.25.0.0/16; WooCommerce অর্ডার থেকেও সরাসরি ব্লক করা যায়
  • দিনে সর্বোচ্চ অর্ডার — একই নম্বর থেকে দিনে কতটি অর্ডার নেওয়া যাবে

৯. লাইভ করুন

ফানেল Publish করুন, ল্যান্ডিং পেজের লিংক ফেসবুক অ্যাডে দিন। অর্ডার সরাসরি WooCommerce-এ আসবে।

সমস্যা হলে

হোয়াটসঅ্যাপ (+8801353906559)-এ স্ক্রিনশটসহ জানান — বাংলায় সাপোর্ট দেওয়া হয়।

সর্বশেষ হালনাগাদ: ২০২৬