লাইসেন্স অ্যাক্টিভেশন
প্রতিটি API কী একটি ওয়েবসাইটের জন্য। এজেন্সি প্ল্যানে ১০টি ওয়েবসাইট — অ্যাকাউন্ট থেকে নিজেই নতুন কী তৈরি করতে পারবেন।
API কী কোথায় পাবেন
পেমেন্ট যাচাই হলে ইমেইলে API কী ও প্লাগইন ডাউনলোড লিংক পাঠানো হয়। এছাড়া আমার অ্যাকাউন্ট → API keys থেকে যেকোনো সময় দেখতে, কপি করতে ও প্লাগইন ডাউনলোড করতে পারবেন।
কীভাবে অ্যাক্টিভেট করবেন
- WordPress-এ Landing Pages → Settings খুলুন
- API কী বসিয়ে Activate চাপুন — কয়েক সেকেন্ডে "Connected" দেখাবে
- অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করা প্লাগইনে কী আগে থেকেই বসানো থাকে, তাই শুধু Activate করলেই হয়
- চাইলে wp-config.php-তে PAGECRAFT_API_KEY হিসেবেও কী রাখা যায়
কোন প্ল্যানে কয়টি সাইট
- স্টার্টার ও প্রো: ১টি ওয়েবসাইট (১টি API কী)
- এজেন্সি: ১০টি ওয়েবসাইট (১০টি API কী) — অ্যাকাউন্টের API keys পেজে "নতুন কী তৈরি করুন" চেপে প্রতিটি সাইটের জন্য আলাদা কী নিন
ওয়েবসাইট বদলাতে চাইলে
অ্যাকাউন্টের API keys পেজে পুরোনো সাইটটি Remove করুন, তারপর নতুন সাইটে একই কী দিয়ে Activate করুন। পুরোনো সাইটে আগে তৈরি পেজ চলতে থাকবে, তবে নতুন টেমপ্লেট ইমপোর্ট করা যাবে না।
সাধারণ সমস্যা ও সমাধান
- "Key is not valid": কী-এর শুরু বা শেষে স্পেস আছে কি না দেখুন
- "Site limit reached": অ্যাকাউন্ট থেকে পুরোনো সাইট সরান অথবা এজেন্সি প্ল্যানে (১০টি সাইট) আপগ্রেড করুন
- "Plan expired": প্ল্যান নবায়ন করুন — কী একই থাকবে
- অন্য কোনো সমস্যায় হোয়াটসঅ্যাপ-এ জানান
সর্বশেষ হালনাগাদ: ২০২৬