হ্যাপি নিউ ইয়ার অফার — সব প্ল্যানে ৩০% ছাড় অফারটি নিন →

শর্তাবলি

এই ওয়েবসাইট, টেমপ্লেট বা প্লাগইন ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলিতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে মনোযোগ দিয়ে পড়ুন।

১. সংজ্ঞা

"আমরা" বলতে Bangla Landing Page এবং এর প্রতিষ্ঠাতা Web With Rumel-কে বোঝানো হয়েছে। "আপনি" বলতে যিনি প্ল্যান কিনেছেন বা সাইট ব্যবহার করছেন। "প্রোডাক্ট" বলতে টেমপ্লেট, প্লাগইন, ডকুমেন্টেশন ও সংশ্লিষ্ট সব সেবা।

২. লাইসেন্স ও ব্যবহারের সীমা

  • স্টার্টার: ১টি ওয়েবসাইট (১টি API কী), যেকোনো ৫০টি টেমপ্লেট
  • প্রো: ১টি ওয়েবসাইট (১টি API কী), সব টেমপ্লেট
  • এজেন্সি: ১০টি ওয়েবসাইট — প্রতিটির জন্য আলাদা API কী (মোট ১০টি), অ্যাকাউন্ট থেকে নিজেই তৈরি করা যায়; ক্লায়েন্টদের সাইটেও ব্যবহার করা যায়
  • লাইসেন্স ব্যক্তিগত ও অ-হস্তান্তরযোগ্য; API কী শেয়ার, বিক্রি বা পুনঃবিতরণ করা যাবে না
  • স্টার্টার ও প্রো প্ল্যান শুধু নিজের সাইটের জন্য; ক্লায়েন্টের সাইটে ব্যবহার করতে চাইলে এজেন্সি প্ল্যান নিন

৩. অ্যাকাউন্ট

অ্যাকাউন্টের তথ্য ও পাসওয়ার্ড সুরক্ষিত রাখা আপনার দায়িত্ব। অ্যাকাউন্ট থেকে হওয়া সব কার্যক্রমের দায় অ্যাকাউন্টধারীর। সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে আমাদের জানান।

৪. পেমেন্ট ও অ্যাক্টিভেশন

বিকাশ, নগদ বা রকেটে পেমেন্টের পর ট্রানজেকশন আইডি যাচাই করে প্ল্যান চালু করা হয় — সাধারণত কয়েক মিনিটের মধ্যে, সর্বোচ্চ ২৪ ঘণ্টা। ভুল বা ভুয়া তথ্য দিলে অর্ডার বাতিল হতে পারে। সব মূল্য বাংলাদেশি টাকায় এবং কুপন ছাড় শুধু অফারের মেয়াদে প্রযোজ্য।

৫. মেয়াদ ও নবায়ন

প্ল্যানের মেয়াদে সব টেমপ্লেট, আপডেট ও সাপোর্ট পাবেন। মেয়াদ শেষে নবায়ন না করলে নতুন টেমপ্লেট ইমপোর্ট ও আপডেট বন্ধ হবে, তবে আগে তৈরি করা পেজ ও অর্ডার নেওয়া আগের মতোই চলবে।

৬. মেধাস্বত্ব

সব ডিজাইন, কোড, টেমপ্লেট, লেখা ও ব্র্যান্ডের মালিকানা Bangla Landing Page ও Web With Rumel-এর। লাইসেন্স আপনাকে ব্যবহারের অধিকার দেয়, মালিকানা নয়। অনুমতি ছাড়া কপি, রিব্র্যান্ড, পুনঃবিক্রয় বা টেমপ্লেট মার্কেটপ্লেসে আপলোড সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনগত ব্যবস্থার যোগ্য।

৭. ব্যবহারের নিয়ম

প্রোডাক্ট দিয়ে অবৈধ, প্রতারণামূলক, বিভ্রান্তিকর বা বাংলাদেশের আইনবিরোধী কোনো পণ্য বা সেবা বিক্রি করা যাবে না। এমন ব্যবহার ধরা পড়লে লাইসেন্স বাতিল করা হবে।

৮. দায়বদ্ধতার সীমা

আমরা প্রোডাক্ট সঠিকভাবে চালু রাখতে সর্বোচ্চ চেষ্টা করি। তবে আপনার হোস্টিং, থিম, অন্য প্লাগইন, তৃতীয় পক্ষের পেমেন্ট গেটওয়ে বা কুরিয়ার সেবার কারণে সৃষ্ট সমস্যা, কিংবা পরোক্ষ ব্যবসায়িক ক্ষতির জন্য আমরা দায়ী থাকব না। কোনো অবস্থাতেই আমাদের দায় আপনার পরিশোধিত প্ল্যান মূল্যের বেশি হবে না।

৯. লাইসেন্স বাতিল

এই শর্তাবলি ভঙ্গ করলে পূর্ব নোটিশ ছাড়াই API কী বন্ধ করার অধিকার আমাদের আছে। সেক্ষেত্রে কোনো রিফান্ড প্রযোজ্য হবে না।

১০. পরিবর্তন ও প্রযোজ্য আইন

প্রয়োজনে এই শর্তাবলি হালনাগাদ করা হতে পারে; বড় পরিবর্তন ইমেইলে জানানো হবে। এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: support@banglalandingpage.com

সর্বশেষ হালনাগাদ: ২০২৬