Bangla Landing Page দিয়ে ১০ মিনিটে প্রথম ল্যান্ডিং পেজ লাইভ করার ধাপ
প্ল্যান কিনে অ্যাকাউন্ট থেকে প্লাগইন ডাউনলোড করুন, WordPress-এ ইনস্টল করে API কী দিয়ে অ্যাক্টিভেট করুন, টেমপ্লেট লাইব্রেরি থেকে একটি টেমপ্লেট ইমপোর্ট করুন, Bangla Builder-এ লেখা ও ছবি বদলান, চেকআউটে WooCommerce প্রোডাক্ট যোগ করুন — তারপর টেস্ট অর্ডার দিয়ে লাইভ।
শুরুর আগে যা লাগবে
- WooCommerce চালু থাকা একটি WordPress সাইট (না থাকলে দেখুন WooCommerce গাইড)।
- একটি সক্রিয় প্ল্যান — প্রাইসিং থেকে।
- প্রোডাক্টের ছবি, দাম আর ছোট বর্ণনা।
ধাপ ১: প্ল্যান ও প্লাগইন
প্ল্যান কেনার পর "আমার অ্যাকাউন্ট" থেকে প্লাগইনের zip ফাইল ডাউনলোড করুন আর API কী কপি করুন। WordPress-এ Plugins → Add New → Upload Plugin দিয়ে zip আপলোড করে অ্যাক্টিভেট করুন।
ধাপ ২: লাইসেন্স অ্যাক্টিভেশন
প্লাগইনের সেটিংসে API কী বসিয়ে "Activate" চাপুন। আপনার প্ল্যান অনুযায়ী সাইট সংখ্যা আর টেমপ্লেট লাইব্রেরি খুলে যাবে। বিস্তারিত: লাইসেন্স অ্যাক্টিভেশন।
ধাপ ৩: টেমপ্লেট ইমপোর্ট
টেমপ্লেট লাইব্রেরিতে ক্যাটাগরি (গ্যাজেট, ফ্যাশন, ফুড, বিউটি, ডিজিটাল…) দেখে আপনার প্রোডাক্টের সাথে মেলে এমন একটি বাছুন, লাইভ ডেমো দেখে "Import" চাপুন। একটি ক্লিকেই ল্যান্ডিং → চেকআউট → থ্যাংক ইউ — পুরো ফানেল তৈরি হয়।
ধাপ ৪: Bangla Builder-এ এডিট
ফানেল খুলে "Edit" চাপলে Bangla Builder খোলে:
- যেকোনো সেকশনে মাউস নিলে উপরে ✎ Edit দেখাবে — চাপলে বাম পাশে সেকশনের সব লেখা আলাদা ঘরে আসে; টাইপ করলেই পেজ লাইভ বদলায়।
- পেজের যেকোনো লেখায় ক্লিক করেও সরাসরি টাইপ করা যায়।
- ছবিতে ক্লিক করে মিডিয়া লাইব্রেরি থেকে বাছুন, অথবা কম্পিউটার থেকে ছবি টেনে এনে ছবির উপর ছেড়ে দিন।
- প্রোডাক্ট ভিডিও থাকলে ভিডিও সেকশনে ফাইল আপলোড করুন বা YouTube/Facebook লিংক দিন।
- সেকশন উপরে-নিচে সরান বা লুকান; Design ট্যাবে রং আর ডিজাইন স্টাইল বদলান।
- হেডার আর ফুটারে দোকানের নাম, যোগাযোগের আইকন ও কপিরাইট ঠিক করুন।
- "Save" চাপলেই লাইভ পেজ হালনাগাদ হয়; ভুল হলে History থেকে আগের সংস্করণ ফেরত আনা যায়।
ধাপ ৫: চেকআউটে প্রোডাক্ট
চেকআউট ধাপে আপনার WooCommerce প্রোডাক্ট যোগ করুন — দাম আর সাইজ/পরিমাণের অপশন সেখান থেকেই আসবে। ঢাকার ভেতর-বাইরে ডেলিভারি চার্জ আর পেমেন্ট মেথড (ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, নগদ) মিলিয়ে নিন।
ধাপ ৬: সুরক্ষা ও সেটিং
- ফেক অর্ডার প্রটেকশনে একই নম্বর থেকে অর্ডারের সীমা ঠিক করুন।
- হোয়াটসঅ্যাপ নম্বর আর পেমেন্ট নম্বর দিন।
- প্রয়োজন হলে Facebook Pixel বসান — দেখুন Pixel গাইড।
ধাপ ৭: টেস্ট ও লাইভ
মোবাইল থেকে একটি টেস্ট অর্ডার দিন: দাম, ডেলিভারি চার্জ, মোট টাকা আর থ্যাংক ইউ পেজ ঠিক আছে কিনা দেখুন। অর্ডারটি WooCommerce-এ এসেছে কিনা দেখে টেস্ট অর্ডার মুছে দিন। তারপর পেজের লিংক দিয়ে অ্যাড চালু করুন।
সাধারণ প্রশ্ন ও উত্তর
কোডিং না জানলে কি ব্যবহার করা যাবে?
হ্যাঁ। টেমপ্লেট ইমপোর্ট, লেখা ও ছবি বদলানো, সেকশন সাজানো — সবই ক্লিক আর টাইপ করে করা যায়।
একটি প্ল্যানে কয়টি ওয়েবসাইটে ব্যবহার করা যাবে?
প্ল্যান অনুযায়ী আলাদা — স্টার্টার ও প্রো সাধারণত একটি সাইটে, এজেন্সি প্ল্যানে ১০টি সাইট। বিস্তারিত প্রাইসিং পেজে।
আমার নিজের থিম কি বদলাতে হবে?
না। ল্যান্ডিং পেজগুলো আলাদা ক্যানভাস লেআউটে চলে, তাই যেকোনো থিমের সাথে কাজ করে।
১২০+ হাই-কনভার্টিং টেমপ্লেট, ক্যাশ অন ডেলিভারি চেকআউট, ফেক অর্ডার প্রটেকশন — WordPress প্লাগইনে এক ক্লিকে।